Posts

Showing posts from October, 2013

হাসিমুখ

প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায় হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা। তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়, আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে এরই মাঝে চল মোরা হারিয়ে যাই। তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই। হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়, হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়, অনেক আজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়, রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে নাগরিক জানালা হাসিমুখে একাকার। আনন্দ উৎসব চেনাচেনা সবখানে, এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর জীবন কনিকা

৫৭০ খ্রীষ্টাব্দ : মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্ম। বিশুদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়ালের ৯ তারিখ সোমবার। ৫৭২ খ্রীষ্টাব্দ : দুবছর পর তিনি দুগ্ধ পান বন্ধ করেন। ধাত্রী মা হালিমার ঘরে অবস্থান। ৫৭৩-৭৫ খ্রীষ্টাব্দ : ৩/৪/৫ বছর বয়সে তাঁর বক্ষ বিদারণ হয়। ৫৭৫-৭৬ খ্রীষ্টাব্দ : ৫/৬ বছর বয়সকালে জননী আমিনার কোলে প্রত্যাবর্তন। ৫৭৬ খ্রীষ্টাব্দ : ৬ বছর বয়সে মায়ের সাথে নানার বাড়ি গমন এবং ফেরার পথে আবওয়া নামক স্থানে মা আমিনার মৃত্যু। মা হারা শিশু বালক। ৫৭৮ খ্রীষ্টাব্দ : ৮ বছর বয়সে দাদা আব্দুল মোত্তালিবের ইনতিকাল এবং চাচা আবু তালিবের উপর তাঁর প্রতিপালনের ভার ন্যাস্ত। ৫৮২ খ্রীষ্টাব্দ : ১২ বছর বয়সে আবু তালিবের সঙ্গে সিরিয়া গমন এবং খ্রিস্টান পন্ডিত ও পাদ্রী বুহাইরা কর্তৃক প্রতিশ্রুত শেষ নবী হিসেবে চিহ্নত। ৫৮৪-৮৫ খ্রীষ্টাব্দ : ১৫ বছর বয়সে হাবুল ফুজ্জার যুদ্ধে অংশ গ্রহণ। ৫৮৯-৯০ খ্রীষ্টাব্দ : খাদিজা এর বাণিজ্য প্রতিনিধিরূপে সিরিয়া ই ইয়ামান গমন। ৫৯৫ খ্রীষ্টাব্দ : ২৫ বছর বয়সে বিবি খাদিজার সাথে বিবাহ। ৬০৫ খ্রীষ্টাব্দ : হেরা গুহায় তাঁর ধ্যানমগ্ন জীবনের সূচনা হয়। ৬১০ খ্রীষ্টাব্দ : ৪০ বছর বয়...