Posts

Showing posts from January, 2014

র‌্যাগিং ইজ নট এ জোক! ইটস এ ক্রাইম

মো . আশরাফুল আলম র‌্যাগিং কি ? দৈহিক / মানসিক পীড়ন , যেকোনো ধরনের অশোভন আচরণ , যেমন হুমকি , অবজ্ঞাসূচক উক্তি , গালাগাল , তিরস্কার , অশালীন অঙ্গভঙ্গি ইত্যাদি , কারো অধিকারে হস্তক্ষেপ / কর্তব্যকর্ম থেকে বিরত রাখার চেষ্টা / মতপ্রকাশে বাধাদান , কারো সামাজিক / মানবিক মর্যাদাহানিকর কর্মকান্ডই র‌্যাগিং নামে পরিচিত । একটি গল্প মনে হয় আমরা সবারই জানি । একদল ছেলে পুকুরে একটি ব্যাঙকে লক্ষ করে ঢিল ছুড়তে থাকে এবং এতে তারা প্রচন্ড মজা পায় । কিন্তু ব্যাঙের জন্য জন্য এই ঘটনা মোটেই মজাদায়ক ছিল না । যারা র‌্যাগ দিচ্ছেন তারা জেনেশুনে কিংবা অজান্তে মজা নিলেও র‌্যাগ খাওয়া ছেলে বা মেয়েটার অবস্থাটা ঢিল খাওয়া ব্যাঙের মতই হয় । র‌্যাগিং এখন আর মজার মধ্যে সীমাবদ্ধ থাকে না , হয়ে যায় শারীরিক বা মানসিক নির্যাতন । র‌্যাগিং একটি জঘন্য সামাজিক ব্যাধি , র‌্যাগিং কোনো মজা নয় , এটা একটা সন্ত্রাস । এটি একটি অপরাধ । র‌্যাগিং এর উৎপত্তি সপ্তম ও অষ্ঠম শতকের দিকে খেলার মাঠে টিম স্পিরিট ...