বান্দরবান থেকে সেন্টমার্টিন ( মো. আশরাফুল আলম )
‘মন চায় মন চায়, যেখানে চোখ যায়, সেখানে যাব হারিয়ে’- হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ সিনেমার গানের মতো করেই পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতে ৭টি দিনের জন্য হারিয়ে গিয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শেষবর্ষের শিক্ষার্থীরা। একাডেমিকের অংশ হিসেবে গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ রাতে ৭ দিনের উদ্দেশ্যে বাকৃবির হ্যালিপ্যাড থেকে রওয়ানা দেয় শেষবর্ষের শিক্ষার্থীরা। শেষবর্ষের প্রায় ২৩০ জন শিক্ষার্থীকে ৬ ভাগে ভাগ করে পরিচালনা করা হয় শিক্ষা সফর-২০১৪। বাকৃবির প্রতিটি অনুষদের শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করে শিক্ষা সফরের ওই ৭ দিনের জন্য। আর তাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করে। হঠাৎ করেই চলে আসে সেই কাক্সিক্ষত দিন। বুধবার সন্ধ্যা ৬টা থেকেই শুরু হয় বাস যাত্রা। একের পর এক বাস ছেড়ে যেতে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের বাস ছাড়ে রাত ৮টায়। কুমিল্লা রোড হয়ে আমাদের গাড়ি চলতে শুরু করে দ্রুত গতিতে আর আমাদের আনন্দও চলে সমান তালে। সারারাত চলার পর সকাল ৮টায় আমাদের গাড়ি পৌঁছায় চট্টগ্রামের সাতকানিয়ায়। সেখানে সকালের খাওয়া শেষ করে আবার যাত্রা শুর...




Comments